টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে শহীদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু।
গত বুধবার রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় গত সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে নিহত তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লে. কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম, উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘যারা চলে গেছেন তাদের ফেরত আনার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তবে সহায়তার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের পথ চলা মসৃণ করার সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা এলে সেগুলোও গ্রহণ করা হবে।’
SOURCE : দেশ রূপান্তরবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন