নরসিংদীর মনোহরদীতে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা। শনিবার বিকেলে মনোহরদী পৌরসভার প্রধান ফটকের সামনে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা ডা. এমদাদুল হক সোহেল, আব্দুল হামিদ, কাজী মোস্তফা কামাল, এসএম মোখলেছুর রহমান, মনোহরদী শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেলসহ সভাপতি ইব্রাহিম তালুকদার দিদার, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-মুমিন সজীব, কার্যকরী সদস্য ফারুক আহমেদ, আল নোমান, মো. আব্দুল হালিম রাজু, জেসমিন আক্তার, অলিরা আশরাফী, জুয়েনা আক্তার প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা অবাক হয়ে যান। তারা বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করেন। বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজান মাসব্যাপী আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েকটি এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করবো এবং সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন